বিনিময় প্রথার বিলুপ্তি ও কমোডিটি মানির আবির্ভাব
প্রাচীনকালে মানুষ বিনিময় প্রথা ব্যবহার করতো। তারপর কমোডিটি মানি, অর্থাৎ গবাদিপশু (গরু, ভেড়া, উট) ব্যবহার করতো। কৃষির বিকাশের সাথে সাথে মানুষ শষ্য, তামাক, লবণকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকে। খ্রিষ্টপূর্ব ১২০০ সালের দিকে চীনে "কড়ি" বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। খ্রিষ্টপূর্ব ১০০০ সালের দিকে চীনে ব্রোঞ্জ ও তামার তৈরি ছুড়ি ও কোদাল আকৃতির মুদ্রা ব্যবহৃত হতো। কিন্তু আধুনিক গোলাকৃতি মুদ্রার ব্যবহার শুরু হয় খ্রিষ্টপূর্ব ৭ম শতাব্দীতে, লিডিয়া রাজ্যে (বর্তমান তুরস্কে)।
![]() |
| এখানে এটা ছবির ক্যাপশন |
লিডিয়ায় প্রথম ধাতব মুদ্রা আবিষ্কার
লিডিয়া রাজ্যে (বর্তমান তুরস্ক) ইলেক্ট্রাম নামে স্বর্ণ ও রুপার শংকরধাতু পাওয়া যেত। খ্রিষ্টপূর্ব ৬৫০ সালের দিকে লিডিয়া রাজ্যে বিনিময়ের মাধ্যম হিসেবে এই ইলেক্ট্রাম ধাতুর ব্যবহার শুরু হয়। ইলেক্ট্রামের প্রতিটি খন্ড ছিল ওজনে ভিন্ন ভিন্ন এবং এগুলোতে স্বর্ণ-রুপার অনুপাতও ছিল ভিন্ন ভিন্ন। সুতরাং প্রতিটি খন্ডের প্রকৃত মূল্যও ছিল আলাদা। লেনদেনের সময়ে কোন ইলেক্ট্রাম খন্ডের ওজন কত এবং তাতে কতটুকু স্বর্ণ-রৌপ্য আছে তা নির্ধারণ করা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বেশ ঝামেলা হতো।
এক পর্যায়ে লিডিয়ার রাজা ইলেক্ট্রাম গলিয়ে তা থেকে স্বর্ণ ও রুপা আলাদা করার উদ্যোগ নেয় এবং সফল হয়। এরপরে সমান ওজনের স্বর্ণ ও রুপার আলাদা আলাদা মুদ্রা তৈরি করে তাতে রাজ্যের সীলমোহর হিসেবে সিংহের চিহ্ন খোদায় করে দেয়। এই সিংহের চিহ্ন ছিল রাজার পক্ষ থেকে সোনা ও রুপার বিশুদ্ধতার নিশ্চয়তা। প্রতিটি মুদ্রার ওজন একই হওয়ায়, প্রতিবার লেনদেনের সময় ব্যবসায়ীদের এগুলো ওজন করার ঝামেলায় পড়তে হলো না।
এভাবে খ্রিষ্টপূর্ব প্রায় ৬৫০ সালের দিকে লিডিয়ায় প্রথম ধাতব মুদ্রা (coins) আবিষ্কার হয়। এরপরে এই মুদ্রা গ্রিস, রোম, প্রারস্য ও ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিবর্তিত হতে থাকে।
ব্যাংক ব্যবস্থার গোড়াপত্তন ও কাগজী মুদ্রার আবির্ভাব
চীনের সরকারি নথি থেকে জানায় যায়, ১০০৫ সালের চীনেই সর্বপ্রথম কাগজ আবিষ্কার হয়। সে সময়ে সরকারি নথি সংরক্ষণ ও ঋণের হিসাব-নিকাশ রাখার উদ্দেশ্যে কাগজের আবিষ্কার হয়। কাগজ আবিষ্কারের দায়িত্বে ছিলেন কান লুই নামের একজন রাজার কর্মী। এই কাগজ থেকে পরবর্তীতে কাগজী মুদ্রা আবিষ্কার হয়, আর সেটাও চীনে।
দশম শতকে চীনে লোহার মুদ্রা ব্যবহৃত হতো বিনিময়ের মাধ্যম হিসেবে। এই ধাতব মুদ্রার একটা বিশেষ অসুবিধা ছিল- ওজনে অনেক ভারি, ফলে দূর-দূরান্তে ব্যবসায়ের ক্ষেত্রে ধাতব মুদ্রা বহন করা অনেক কষ্টসাধ্য ও ঝুকিপূর্ণ ছিল।
ধাতব মুদ্রার এই অসুবিধা দূর করতে দশম শতকের শেষভাগে এসে চীনের সিচুয়ান অঞ্চলের বণিকরা একটা বুদ্ধি বের করলো। তারা ধাতব মুদ্রা জমা রেখে এর বিপরীতে এক ধরনের রশিদ দিতো (বর্তমান money reciept এর মতো)। একে বলা হতো flying money। এই রশিদ ব্যবহার করে মানুষজন লেনদেন করতে পারতো। কেউ চাইলে এই রশিদ ভাঙিয়ে ইস্যুকারী বণিকের কাছ থেকে ধাতব মুদ্রা তুলে নিতে পারতো। এই পদ্ধতি তখন বেশ জনপ্রিয় হতে থাকে।
এই পদ্ধতির সুবিধা নিতে কয়েকজন ব্যক্তি দুষ্টবুদ্ধি আটলো। তারা বণিকদের ইস্যু করার রশিদের সদৃশ "নকল রশিদ" তৈরি করে বাজারে ছাড়লো। মানুষজন যখন ওসব নকল রশিদ নিয়ে বণিকদের কাছে যেত ধাতব মুদ্রা উঠাতে, তখন বণিকরা এগুলো নকল উল্লেখ করে ফিরিয়ে দিত। এ পর্যায়ে মানুষের মধ্যে এই রশিদের প্রতি অনাগ্রহ ও অবিশ্বাস তৈরি হয়।
এই সমস্যা সমাধানের জন্য ১০২৩ সালের শেষ সময়ে, রাজা এই কাগজী রশিদ ছাপানোর একক অধিকার নিয়ে নেয় এবং একটি ছাপাখানা তৈরি করে। এভাবেই একাদশ শতকে সং রাজবংশ পৃথিবীতে প্রথম কেন্দ্রীয়ভাবে রাজকীয় সীলসহ কাগজি নোটের প্রচলন করে, যার নাম ছিল জিয়াওজি (Jiaozi)। তখন এই কাগজি নোট জমা দিয়ে ধাতব মুদ্রা উত্তলোন করা যেত। এজন্যই মানুষ জিয়াওজি-কে বিশ্বাস করতো এবং লেনদেনে ব্যবহার করতো।
এর বহু পরে সপ্তদশ শতকে ইউরোপে কাগজি নোটের প্রচলন শুরু হয়। চীন থেকে ইউরোপ, কাগজি নোটের এই ধারণা পৌছানোর পেছনে রয়েছে অনেক গল্প।
ধাপ-৪: মোঙ্গলদের চীন দখল ও কাগজি নোটের বিস্তার
Sources & References
- IMF — Global Financial Stability Report (2023)
- Charles Kindleberger — Manias, Panics, and Crashes
- Britannica — History of Paper Money
